রাজনীতি

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন-সংলাপ ফলপ্রসূ হবে না: ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচন বা সংলাপ ফলপ্রসূ হবে না—বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়াকে নির্বাচন থেকে বাইরে রাখতেই সকল ষড়যন্ত্র করছে সরকার—উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একদিকে সংলাপের আয়োজন করছে আর অন্যদিকে খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করে সরকার দ্বিমুখী আচরণ করছে।

সকল দাবি আদায়ে সংলাপ, আন্দোলন- নির্বাচন এক সঙ্গে চলবে জানিয়ে নেতারা বলেন, খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন বা সংলাপ কোনটাই ফলপ্রসূ হবে না।

সাত দফা দাবি মানা না হলে দেশে যে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হবে— এর দায়ভার সরকারকেই নিতে হবে বলেও জানায় নেতারা।

এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, একদিকে সংলাপ অন্যদিকে বিএনপি নেত্রীর সাজা বাড়ানোর মত সাংঘর্ষিক কাজ করছে সরকার, যাতে আন্তরিকতার কোন প্রমাণ মেলে না।

চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাত বছরের কারাদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে এক ঘণ্টার মানবন্ধনে সকাল থেকেই জড়ো হতে থাকে নেতাকর্মীরা। খালেদা জিয়ার মুক্তির দাবির পাশাপাশি অন্য মামলায় সাজা দেয়া ও সাজা বাড়ানোয় সরকারের নানা সমালোচনা করেন তারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ