সংলাপের দরজা বন্ধ করতে চান না শেখ হাসিনা— আপনারা সংলাপের আগেই হতাশ কেন- আসুন সংলাপের টেবিলে সকল আলোচনা হবে জানিয়ে ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এর আগে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর বৈঠক অনুষ্ঠিত হয়।
কাদের বলেন, পর্যায়ক্রমে সবার সঙ্গে সংলাপ হবে— সংলাপে কী হয় তাই দেখুন, আগেই হতাশা কেন? প্রধানমন্ত্রীর দরজা সবার জন্য খোলা। বাম গণতান্ত্রিক জোট ও ব্যারিস্টার নাজমুল হুদাও সংলাপ করতে চাইছেন।
এদিকে, খালেদা জিয়ার সাজা বৃদ্ধি করে সংলাপ করা লোক দেখানো- এ সংলাপ ফলপ্রসু হবে না— বিএনপি নেতাদের এ মন্তব্য কাদের বলেন, সাজা বৃদ্ধি আইনি বিষয়, সংলাপে এর সম্পর্ক নাই। আপনাদের দাবি থাকলে টেবিলে প্রধানমন্ত্রীকে বলুন।
তিনি আরো বলেন, সংলাপ আপনারাই ডেকেছেন— সরকার ডাকেনি বিষয়টি এমন নয় বিএনপির চাপে সংলাপ ডেকেছি।
সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, দেশে শান্তি বিরাজ করছে— নির্বাচনে সকল বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি। অসাংবিধানিক পন্থায় ক্ষমতার পালাবদলের চক্রান্ত করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।