রাজনীতি

আবারো সংলাপে বসতে চেয়ে ঐক্যফ্রন্টের চিঠি

আবারো সংলাপে বসতে চেয়ে ঐক্যফ্রন্টের চিঠি
আবারো সংলাপে বসতে চেয়ে ঐক্যফ্রন্টের চিঠি

আবারো সংলাপে বসার আগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কাছে চিঠি পাঠিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

এতে ৭ দফার সাংবিধানিক ও আইনগত দিক নিয়ে উভয়পক্ষের বিশেষজ্ঞসহ সীমিত পরিসরে আলোচনার কথা বলা হয়েছে। রোববার বেলা পৌনে ১২টার দিকে চিঠিটি আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির কার্যালয়ে পৌঁছে দেন গণফোরামের নেতা শফিক উল্লাহ ও বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

ঐক্যফ্রন্টের এ চিঠিতে গত ১ নভেম্বরের সংলাপের কথা উল্লেখ করে বলা হয়, এত দীর্ঘ আলোচনার পরও কিছু বিষয় অসম্পূর্ণ রয়ে গেছে।

অসম্পূর্ণ আলোচনা শেষ করার লক্ষে জরুরি ভিত্তিতে সংলাপে বসার প্রয়োজনীয়তার কথা জানানো হয়।

আলোচনা শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করারও অনুরোধ জানানো হয় চিঠিতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ