সংলাপের মাধ্যমে চলমান সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, সব সংকটের সমাধান প্রধানমন্ত্রীর কাছে রয়েছে।
এদিকে, ঐক্যফ্রন্টের নেতা মাহমুদুর রহমান মান্না জানান, ৭ দফা দাবি আদায়ে মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে ফ্রন্ট।
আর দাবি মানা না হলে সরকারকে আন্দোলনের চ্যালেঞ্জ নিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
রোববার রাজধানীতে দুটি আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে রোববার সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জাতীয় ঐক্য ফ্রন্টের সংলাপ প্রসঙ্গে বলেন, সব সংকট সমাধানের চাবিকাঠি প্রধানমন্ত্রীর হাতে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: