রাজনীতি

চাপে পড়েই সংলাপে রাজি সরকার

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি
চাপে পড়েই সরকার সংলাপে রাজি হয়েছে— এ মন্তব্য করে আন্দোলনের অংশ হিসেবেই জোট সংলাপে অংশ নেবে বলে জানান বাম গণতান্ত্রিক জোটের নেতারা। রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক জোটের নেতারা জানান ২০১৩ -১৫ সালে মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর তাণ্ডব ও এখন পুলিশি হয়রানির কারণে দীর্ঘদিন ধরে সাতক্ষীরা জনপদে ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। লিখিত বক্তব্যে সে পরিস্থিতি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও কথা বলেন বাম জোটের নেতারা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি জানান, অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন ও গণতান্ত্রিক নির্বাচনী পরিবেশ নিশ্চিতের জন্য তারা চার দফা দাবি জানিয়েছেন। তিনি বলেন, সার্বিক পরিস্থিতি ও জনগণের চাপের মুখে সংলাপে বসতে বাধ্য হয়েছে সরকার। আন্দোলনের অংশ হিসেবেই সংলাপে যাবে তাদের জোট। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক জানান, সংলাপ পরবর্তী পরিস্থিতি দেখে বাম দলগুলোর জোট নির্বাচনে যাবে কিনা সে সিদ্ধান্ত নেবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তারা। অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ সৃষ্টির দাবিতে আগামী ৬ নভেম্বর মঙ্গলবার সারাদেশে 'পদযাত্রা ও গণসংযোগ' কর্মসূচি ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। সাতক্ষীরায় বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নির্যাতন-নিপীড়নের নিন্দা জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। প্রশাসনকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন জোটের নেতারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ