রাজনীতি

সংবিধান অনুযায়ী নির্বাচনের ব্যাপারে ১৪ দল অটল: নাসিম

সংবিধান অনুযায়ী নির্বাচনের ব্যাপারে ১৪ দল অটল: নাসিম
সংবিধান অনুযায়ী নির্বাচনের ব্যাপারে ১৪ দল অটল: নাসিম

১৪ দলের আসন বন্টনের ভার জোট নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপরই ছেড়ে দিয়েছেন শরিকরা।

গতকাল রাতে গণভবনে আওয়ামী লীগ সভানেত্রীর সঙ্গে ১৪ দলের আলোচনার পর এ কথা জানান জোট মুখপাত্র মো. নাসিম।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী নির্বাচনের ব্যাপারে ১৪ দল অটল।

আর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন জানান, জনগণের কাছে গ্রহণযোগ্যদের মধ্যে ১৪ দলের প্রার্থী থাকলে অবশ্যই মনোনয়ন দেয়া হবে।

তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তির বিষয়টি ঐক্যফ্রন্টের নেতারা আলোচনার টেবিলে তুললে তখন দেখা যাবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, জোটগতভাবে নির্বাচনের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয় সভা থেকে।

তিনি আরো বলেন, শরিকদের মধ্য যাদের জয়ের জোরালো সম্ভাবনা আছে তারাই মনোনয়ন পাবে।

বুধবার সকাল ১১টায় গণভবনে আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে আবারো আলোচনায় বসবে ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট।

একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দীর্ঘ প্রায় পাঁচ বছর পর জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বসলো আওয়ামী লীগের আদর্শগত জোট ১৪ দলের নেতারা।

সভায় ১৪ দলের নেতৃত্ব দেন জোট মুখপাত্র মো. নাসিম।

আলোচনায় সংবিধান অনুযায়ী নির্বাচনের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতারা— জোট শরিকদের আসন বন্টনের বিষয়টিও শেখ হাসিনার ওপরই ছেড়ে দেন জানান নাসিম ও রাশেদ খান মেনন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ