রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৬ নভেম্বর মঙ্গলবার জনসভা করার আনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।
সোমবার দুপুর ১২টার দিকে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলকে অনুমতির বিষয়টি জানান।
এর আগে বেলা সাড়ে ১১টায় প্রতিনিধি দলটি ডিএমপি কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে দেখা করেন। প্রতিনিধি দলে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন এ্যানি ও সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।
পরে গণমাধ্যমকে আব্দুস সালাম জানান ডিএমপি কমিশনার জনসভার অনুমতি দিয়েছেন। এরপর প্রতিনিধি দলটি জনসভাস্থল পরিদর্শনে যায়।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: