রাজনীতি

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকীর দল

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকীর দল
জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকীর দল

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

সোমবার বেলা ১টার দিকে রাজধানীর মতিঝিলের কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

কাদের সিদ্দিকী বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আজ –সোমবার এ মুহূর্ত থেকে জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলাম। জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে থেকে কামাল হোসেন আমাদের আইনি সহায়তা দেবেন আর আমরা বাকিরা দেশের জন্য যুদ্ধ করব। জাতির মুক্তির জন্য একসঙ্গে কাজ করব।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা দেশ চালানোর কারণে দেশের আজ এ পরিস্থিতি হয়েছে। এরপরও তাকে ধন্যবাদ জানাই। অনেক দিন পরে হলেও তিনি আলোচনায় বসেছেন। যে মুহূর্ত থেকে আলোচনায় বসেছেন, সে মুহূর্ত থেকে সামান্য উন্নতি হয়েছে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, বি. চৌধুরী, কামাল হোসেন ও আমরা মিলে জাতীয় ঐক্য তৈরির প্রচেষ্টার কথা অনেক আগেই বলেছিলাম। ৩ নভেম্বর জেলহত্যা দিবসের অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কামাল হোসেনের কথা শুনে তিনি আসেননি। সামনে নিশ্চয়ই আসবেন— সে প্রত্যাশায় রইলাম।

অনুষ্ঠানে জেএসডির সভাপতি আ স ম রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মহসীন মন্টু, বিএনপির নেতা বরকতউল্লাহ বুলু , গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, কৃষক জনতা লীগ থেকে নাসরিন সিদ্দিকী, ইকবাল সিদ্দিকীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ