অরাজকতা সৃষ্টি করলে কিভাবে পরিস্থিতি মোকাবেলা করতে হয় তা বর্তমান সরকার জানে— বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাসান মাহমুদ।
সোমবার রাজধানীর সেগুন বাগিচায় আয়োজিত জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
সংলাপের ব্যাপারে বিএনপি ও ঐক্যফ্রন্টেকে উদ্দেশ্য করে তিনি বলেন প্রধানমন্ত্রীর উদারতার কারনেই সংলাপ সম্ভব হয়েছে। দলীয় স্বার্থে নয় দেশের স্বার্থে সংলাপে সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী।
সরকারকে চাপ প্রয়োগ করে বা আন্দোলনের ভয় দেখিয়ে কোন লাভ নেই, সরকারকে আবারো নির্বাচিত করতে ১৪ দল ঐক্যবদ্ধ। ২০১৩ ও ২০১৪ সালের মতো পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামীলীগের নেতা-কর্মিরা তার দাঁত ভাঙ্গা জবাব দেবে বলে হুশিয়ার করে দেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: