রাজনীতি

সময় চেয়ে রাষ্ট্রপতির কাছে বি. চৌধুরীর চিঠি

  মো. আবদুল হামিদ-এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী
মো. আবদুল হামিদ-এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে সময় চেয়ে চিঠি পাঠিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ. কিউ. এম. বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী)।

মঙ্গলবার আসন্ন একাদশ সংসদ নির্বাচন নিয়ে আলোচনার জন্য এ চিঠি দেয়া হয়েছে জানান বি. চৌধুরীর প্রেস সেক্রেটারি জাহাঙ্গীর আলম।

রাষ্ট্রপতির কাছে বি. চৌধুরীর চিঠি বঙ্গভবনে মঙ্গলবার সকাল ১০টায় এবং পরে সিইসির কাছে মেজর মান্নানের চিঠিটি নির্বাচন কমিশনে পৌঁছে দেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

এদিকে, সিইসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

রাষ্ট্রপতির কাছে লেখা চিঠিতে বি. চৌধুরী বলেন, যুক্তফ্রন্টের নেতাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার -রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতে আগ্রহী।

চিঠিতে তিনি আরো বলেন, সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনকালীন সময়ে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনে ন্যাস্ত। সেই হিসেবে নির্বাচন প্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।

সময় সংক্ষিপ্ত, সেজন্য আগামী ৭ নভেম্বরের (বুধবার) মধ্যে সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির প্রতি অনুরোধ জানিয়েছেন বি. চৌধুরী বলেন জাহাঙ্গীর আলম।

এদিকে, সিইসির সঙ্গে আলোচনার জন্য সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে আলোচনার জন্য আগামী শুক্রবারের মধ্যে সময় চেয়েছেন তিনি।

গত ৪ নভেম্বর বি চৌধুরীর নেতৃত্বে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় যুক্তফ্রন্টের প্রতিনিধিরা।

পরে এক সংবাদ সম্মেলনে যুক্তফ্রন্টের নেতা বদরুদ্দোজা চৌধুরী বলেন, সংলাপের শুরুটা যেভাবে হয়েছে, তাতে তিনি ‘আশাবাদী’

নির্বাচন কমিশন ৮ নভেম্বর তফসিল ঘোষণার তারিখ রাখায় ৭ নভেম্বরের মধ্যে সাক্ষাতের সময় নির্ধারণের জন্য রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানানো হয়েছে বদরুদ্দোজার চিঠিতে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ