রাজনীতি

সুষ্ঠু নির্বাচনের জন্য আপোষহীন আন্দোলন চলবে: ড. কামাল

ড. কামাল
ড. কামাল

শুরুতেই খালেদা জিয়ার মুক্তি দাবি করছি জানিয়ে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, গণফোরাম সভাপতি ড. কামাল বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য আপোষহীন আন্দোলন চলবে- অধীকার উদ্ধার করে ছাড়ব। দেশের মালিক জনগণ জেগেছে- মালিকা ফিরিয়ে আনব।

মঙ্গলবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রেন্টের সমাবেশে তিনি এ কথা বলেন।

ড. কামাল বলেন, গ্রেপ্তার হয়রানি বন্ধ করতে হবে, এটা চলতে পারে না, বেআইনী কার্যক্রমের জবাবদিহী করতে হবে। সংবিধান ষোল আনা উপেক্ষা করে ক্ষমতা চালাচ্ছে সরকার। সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে।

ঐক্যবদ্ধভাবে সবাইকে পাহাড়া দেয়ার আহবান জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা, গণফোরাম সভাপতি।

এ সময় বিএনপি মহাসচিব, ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় নেতৃবৃন্দ আজকে খালেদা জিয়ার মুক্তি চাচ্ছে। সংলাপে বলা হলেও গ্রেপ্তার বন্ধ হয়নি। আগামীকাল সংলাপে যাব তবে নাটক করলে চলবে না। সাত দফা মানতে হবে।

মির্জা ফখরুল বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সাত দফা আদায় করা হবে। খালেদা জিয়াকে সর্ব প্রথম মুক্তি দিতে হবে।

তিনি আরো বলেন, সংলাপে দাবি না মানলে ৮ তারিখ রাজশাহী অভিমুখে রোডমার্চ, ৯ তারিখ সমাবেশ আর তফসিলের তারিখ ননা পেছালে নির্বাচন কমিশন বরাবর পদযাত্রা করা হবে।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, সোহরাওয়ার্দী থেকে যে স্বাধীনতা ছিনিয়ে আনা হয়েছিল, সেইভাবেই খালেদা জিয়ার মুক্তিসহ গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

আর জেএসডির সভাপতি আসম আবদুর রব বলেন, এ লড়াই মুক্তির লড়াই, এ লড়াই গণতন্ত্রের লড়াই, দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। খালেদা জিয়ার মুক্তি দেন- নির্বাচনে যাওয়ার সুযোগ করে দেন। সাত দফা মানতে হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ