রাজনীতি

প্রধানমন্ত্রীর সঙ্গে ঐক্যফ্রন্টের ২য় দফা সংলাপ

সংলাপ শেষে মন্তব্য করেননি ড. কামাল

সংলাপে
সংলাপে

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ শেষে করে বের হয়ে যাওয়ার সময় কোনো কথা বলেননি ড. কামাল হোসেন।

সংলাপের জন্য ডাকা বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশের প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী শেখ হসিনার সঙ্গে দ্বিতীয় দফায় ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্টের ১১ সদস্যের প্রতিনিধি দলের সংলাপ হয়।

বুধবার গণভবনে ঐক্যফ্রন্টের নেতারা গণভবনে ঢুকে লবি হয়ে ব্যাংকোয়েট হলে নির্ধারিত আসনে বসেন। বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকোয়েট হলে প্রবেশ করলে শুরু হয় রুদ্ধদ্বার আলোচনা।

সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দলে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, শেখ ফজলুল করিম সেলিম, আনিসুল হক, দীপু মনি ও শ ম রেজাউল করিম। এছাড়া শরিকদের মধ্যে আছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

কামাল হোসেন জোটের সাত দফা দাবি তুলে ধরে সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেকটা অপ্রত্যাশিতভাবেই তাদের ডাকে সাড়া দেন। ‘সংবিধানসম্মত বিষয়ে’ আলোচনার জন্য ঐক্যফ্রন্ট নেতাদের গণভবনে আমন্ত্রণ জানান তিনি।

এ সংলাপে ড. কামাল হোসেনের সঙ্গে প্রতিনিধি দলে ছিলেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গণফেরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু, গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, জাতীয় ঐক্য প্রক্রিয়ার কেন্দ্রীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর।

গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্যরা বৈঠকে বসে সংলাপের বিষয়বস্তু নির্ধারণ করেন।

গত ৪ নভেম্বর আবার সংলাপ চেয়ে ড. কামাল হোসেনের পক্ষ থেকে চিঠি দেয়া হয়। পরে বুধবার বেলা ১১টায় ‘ছোট আকারে’ সংলাপের সময় দেয়া হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

গতকাল-মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে ঐক্যফ্রন্টের জনসভা থেকে মির্জা ফখরুল ঘোষণা দেন, সংলাপে তাদের দাবি পূরণ না হলে ৮ নভেম্বর রাজশাহী অভিমুখে রোড মার্চ করবেন তারা। রাজশাহীতে ৯ নভেম্বর ঐক্যফ্রন্টের জনসভা হবে। সমঝোতার আগেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রার ঘোষণা দেন তিনি।

এদিকে, ঐক্যফ্রন্টের সঙ্গে প্রথম দফা সংলাপের পর অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত ১ নভেম্বর গণভবনে বহু আলোচিত সংলাপ শেষে গণফোরাম সভাপতি কামাল বলেন, এ আলোচনায় বিশেষ কোনো সমাধান তারা পাননি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, আলোচনায় তারা সন্তুষ্ট নন।

আগামীকাল-বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গণভবনে সংবাদ সম্মেলন করে সংলাপের ‘ফলাফল’ জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ