রাজনীতি

৭ নভেম্বর: জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা বিএনপি নেতাকর্মীদের

৭ নভেম্বর: জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা বিএনপি নেতাকর্মীদের
৭ নভেম্বর: জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা বিএনপি নেতাকর্মীদের

সাতই নভেম্বরের স্মরণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে দলের নেতাকর্মীরা।

বুধবার সকালে শেরেবাংলা নগরে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীরা তারা সেখানে মোনাজাতেও অংশ নেন।

জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজা হওয়ায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে ছাড়াই দিনটি পালন করছে বিএনপি।

দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ নেতা আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহান ওমর, মোহাম্মদ শাহজাহান, ইনাম আহমেদ চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, আমান উল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, হাবিবুর রহমান হাবিব, মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, সানাউল্লাহ মিয়া, দেওয়ান সালাহউদ্দিন, আফরোজা আব্বাস, নাজিম উদ্দিন আলম, কাজী আবুল বাশারসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

জিয়ার কবরে শ্রদ্ধা জানানোর পর শেরেবাংলা নগর থেকে গণভবনের উদ্দেশে রওনা হন মির্জা ফখরুলসহ দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা। সেখানে জাতীয় ঐক্যফ্রন্টর প্রতিনিধি দলের সদস্য হিসেবে সাত দফা দাবি নিয়ে আওয়ামী লীগের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ করেন তারা।

বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস পালনের অংশ হিসেবে সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিশেষ পোস্টার।

পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর টালমাটাল পরিস্থিতিতে ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানে গৃহবন্দি হওয়ার পর পাল্টা অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ৭ নভেম্বর মুক্ত হন।

এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক। পরে সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতি হওয়া জিয়ার তত্ত্বাবধানেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয়।

বর্তমানে আওয়ামী লীগের জোটশরিক জাসদ এই দিনটিকে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে পালন করে। আওয়ামী লীগ পালন করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ