সাত দফার মধ্যে গুরুত্বপূর্ণ চার দফার কোনোটিই সরকার গ্রহণ করেননি —বলে জানিয়েছেন ফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না।
বুধবার দ্বিতীয় দফা সংলাপ শেষে গণভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তবে জাতীয় ঐক্যফ্রন্ট এবং আওয়ামী লীগ ও চৌদ্দদলীয় জোটের দ্বিতীয় দফা সংলাপ শেষে গণভবন থেকে বের হয়ে ঐক্যফ্রন্টের বেশির ভাগ নেতাই তেমন কিছুই বলেননি।
এদিকে, আওয়ামী লীগের নেতারা বলেন, সংলাপে ঐক্যফ্রন্টকে আগামী নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে কিছুটা নমনীয় মনে হয়েছে।
তবে আগামী নির্বাচনে ঐক্যফ্রন্ট অংশ নিবে কি-না এমন প্রশ্নের উত্তরে নেতারা বলনে, এ ব্যাপারে ফ্রন্টের নেতাদের কিছুটা নমনীয় মনে হয়েছে। ঐক্য ফ্রন্টের দাবিগুলো প্রধানমন্ত্রী সময় নিয়ে শুনেছেন। তবে ফ্রন্টের নেতারা সেটা মেনে নিয়েছেন কি-না এমন কোন কথা তারা বলেননি।
এর আগে দ্বিতীয় দফা সংলাপে যোগ দিতে বুধবার সকালে গণভবনে প্রবেশ করতে থাকেন জাতীয় ঐক্যফ্রন্ট এবং আওয়ামী লীগ ও চৌদ্দদলীয় জোটের নেতারা।
প্রায় তিন ঘন্টার বেশি সময় ধরে চলে দ্বিতীয় দফার সংলাপ। সংলাপ শেষে গণভবন থেকে নেতারা বের হলে ঐক্য ফ্রন্টের বেশির ভাগ নেতাই কিছু বলেন না।