রাজনীতি

জোর করে চেয়ারপারসনকে কারাগারে নেয়া হলো: রিজভী

 জোর করে চেয়ারপারসনকে কারাগারে নেয়া হলো: রিজভী
জোর করে চেয়ারপারসনকে কারাগারে নেয়া হলো: রিজভী

বিএনপি খালেদা জিয়ার চিকিৎসা শেষ না করেই জোর করে তাকে হাসপাতাল থেকে কারাগারে নেয়া হয়েছে—এ অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

নেত্রীর চিকিৎসা শেষ না করে আবারও কারাগারে নিয়ে গেছে। এটা একটা ভয়ঙ্কর নীল নকশা। ভয়ঙ্কর অশুভ পরিকল্পনা—এ কথা উল্লেখ করে তার চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত বিএসএমএমইউ হাসপাতালে রাখার দাবি জানান তিনি।

রাজশাহীতে ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে নওগাঁ ও রাজশাহী জেলায় পরিকল্পিতভাবে বাস ধর্মঘট আহ্বান করা হয়েছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী।

সংলাপ কি সময়ক্ষেপণ—সাংবাদিকদের এমন প্রশ্ন জবাবে রিজভী বলেন, প্রধানমন্ত্রী অঙ্গীকার করার পরও সারাদেশে কেন এতো গণগ্রেপ্তার চালানো হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হবে না এ কথা বলার পরও হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন একটা আর কাজ করেন আর একটা।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক মুনীর হোসেন, নির্বাহী সদস্য শাহ মো. আবু জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ