রাজনীতি

১২ শর্তে রাজশাহীতে সমাবেশের অনুমতি পেল জাতীয় ঐক্যফ্রন্ট

১২ শর্তে রাজশাহীতে সমাবেশের অনুমতি পেল জাতীয় ঐক্যফ্রন্ট
১২ শর্তে রাজশাহীতে সমাবেশের অনুমতি পেল জাতীয় ঐক্যফ্রন্ট

রাজশাহীর মাদরাসা মাঠে ১২ শর্তে সমাবেশ করার অনুমতি পেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

বৃহস্পতিবার দুপুরে মহানগর বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতীয় ঐক্যফ্রন্টের রাজশাহীর সমন্বয়ক মিজানুর রহমান মিনু এ কথা জানান।

তিনি বলেন, রাজশাহী থেকে ঐক্যফ্রন্টের ডাকে গণআন্দোলন শুরু হবে— এই আন্দোলন ছড়িয়ে পড়বে সারা দেশে।

সংবাদ সম্মেলনে তিনি আরো জানান, মাঠে মঞ্চ তৈরিতে বাধা দেয়া হয়েছে। সমাবেশের স্থান পরিবর্তন করা হচ্ছে। গতকাল গণকপাড়ায় সমাবেশের অনুমতি দিয়ে পরে মাদরাসা মাঠে পরিবর্তন করা হয়।

এছাড়া বিএনপির শতাধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে এ সময় দাবি করেন মিনু।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ