রাজনৈতিক সমস্যার সমাধান না করেই একতরফা নির্বাচনের জন্যই তফসিল ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী।
শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সরকারের কর্মকান্ডের নানা সমালোচনা করে রিজভী বলেন, একদিকে বিএনপি নেতাকর্মীদের ধরপাকর করা হচ্ছে অন্যদিকে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলা হচ্ছে। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের দলীয় প্রতীকে প্রচারণার সমালোচনাও করেছেন তারা।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশন চোখ বন্ধ করে চলে বলেই- এগুলো তাদের চোখে পড়ছে না।
সংলাপের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করে রিজভী বলেন, সংবিধানের দোহাই দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করার পাঁয়তারা করছে সরকার। নির্বাচন কমিশনের তাড়াহুড়া করে তফসিল ঘোষণা সরকারের ইচ্ছাতেই হয়েছে। রাজনৈতিক সমস্যা সমাধান না করেই এ ঘোষণা দূরভিসন্ধিমূলক।
এদিকে জাতীয় প্রেসক্লাবে আরেক আয়োজনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের দলীয় প্রতীকে প্রচারণা নির্বাচনী আচরণ বর্হিভূত।