রাজনীতি

নির্বাচনে যাচ্ছে বিএনপি!

বিএনপি
বিএনপি

নির্বাচনে যাচ্ছে বিএনপি-এমন খবরই এখন গণমাধ্যমে— বলা হচ্ছে-তফসিল ঘোষণার দিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ দলের বৈঠকে এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিএনপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিৎ করেছেন বলেও জানা গেছে।

ভোটে যাওয়া নিয়ে গুলশানে শনিবার দিনভর বৈঠকের কথাও বলা হচ্ছে। একই সঙ্গে শনিবার সন্ধ্যায় স্থায়ী কমিটি ও বিশ দলের বৈঠক এবং রাতে ঐক্যফ্রন্টের সঙ্গে বৈঠক শেষেই চূড়ান্ত হবে বিএনপিসহ ঐক্যফ্রন্ট নির্বাচনে যাচ্ছে কি যাচ্ছে না।

৭ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীনদের দ্বিতীয় দফা সংলাপ শেষে গণভবন থেকে বের হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের নেতারা বলেছিলেন- ঐক্যফ্রন্ট নির্বাচনে যাওয়ার ব্যাপারে অনেকটা নমনীয়।

পরের দিন ৮ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঐদিনই গুলশানে বিশ দলের বৈঠকও অনুষ্ঠিত হয়। তফসিল নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সরকার ও নির্বাচন কমিশনের সমালোচনাও করে বিএনপি।

তারপরেই গণমাধ্যমে প্রকাশ হতে থাকে বৃহস্পতিবারের বৈঠকেই নীতিগত সিদ্ধান্ত হয়েছে বিএনপি নির্বাচনে যাচ্ছে। বলা হয়-তফসিল ঘোষণার সমালোচনা করলেও নির্বাচনি ট্রেন কোনভাবেই মিস করতে চায় না দলটি।

অবশ্য তফসিল ঘোষণার পরের দিন শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ও ছিল স্বাভাবিক। তফসিল ঘোষণা নিয়ে ঐক্যফ্রন্টের নানা হুশিঁয়ারি সত্ত্বেও কোন ধরনের শোরগোল দেখা যায়নি কর্মীসমর্থকদের মধ্যে।

বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে-ভোটে যাওয়া নিয়ে শনিবার গুলশানে দিনভর বৈঠক চলবে । সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটি, বিশ দল এবং রাতে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকও অনুষ্ঠিত হবে। এরপরই চূড়ান্ত ঘোষণা আসবে নির্বাচনে যাওয়ার বিষয়ে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ