সবার সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন তফসিল পেছানোর সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, তবে কারো চাপের মুখে এমন সিদ্ধান্ত নিলে তা মেনে নেয়া হবে না।
রোববার দুপুরে ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এসব কথা বলেন তিনি।
সেখানে তৃতীয় দিনের মতো দলের প্রার্থী মনোনয়ন ফরম বিতরণ চলছে।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনকে বাস্তব সম্মত সিদ্ধান্ত নিতে হবে।
দলের মনোয়ন প্রত্যাশীদের সর্তক করে তিনি বলেন, মনোয়ন কেনার অধিকার সবার আছে তবে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গেলে তাকে আজীবনের জন্য দল থেকে নিষিদ্ধ করা হবে।
তিনি আরো বলেন, এবার প্রতিটি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৫ থেকে ১৬ জন।
এ সময় তিনি জানান বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে সাকিব আল হাসান আপাতত রাজনীতিতে আসছেন না, তবে মাশরাফি আওয়ামী লীগ থেকে নির্বাচন করছেন।