গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
রোববার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন
জোটের সমন্বয়ক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২৩ ডিসেম্বরের একদিন পর বড় দিনসহ অন্যান্য কারণে তফসিল একমাস পেছানোর দাবি জানাচ্ছি।
জোটের পক্ষে এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে ঐক্যফ্রন্টের মতোই নির্বাচনী তফসিল পেছানোর দাবি করেন।
তবে একই সাথে দায়িত্বে পালনে ব্যর্থতার অভিযোগে নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: