একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সোমবার থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।
রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী দলটির প্রার্থীরা।
সংবাদ সম্মেলন সোমবার ও মঙ্গলবার দুই দিন ফরম তোলা যাবে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বলে জানান তিনি।
পাঁচ হাজার টাকা ফি জমা দিয়ে মনোনয়ন ফরম পাওয়া যাবে। তবে ফরম জমা দেওয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে।
এর আগে দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপিকে নিয়ে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
প্রায় একই সময়ে গুলশানে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটও।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: