রাজনীতি

সিইসিকে ধন্যবাদ বি.চৌধুরীর

সিইসিকে ধন্যবাদ বি.চৌধুরীর
সিইসিকে ধন্যবাদ বি.চৌধুরীর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৩০ ডিসেম্বর করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদাকে ধন্যবাদ জানিয়েছেন বিকল্পধারার সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

সোমবার দুপুরে এ ঘোষণা আসার পর গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে সিইসি কে এম নুরুল হুদাসহ অন্য কমিশনারদের ধন্যবাদ জানান বি. চৌধুরী।

বিবৃতিতে বি. চৌধুরী বলেন, প্রধান নির্বাচন কমিশনার আমাদের প্রস্তাব গ্রহণ করায় আমরা খুশি হয়েছি।

সিইসি কে এম নুরুল হুদা জানান, কয়েকটি রাজনৈতিক দল ও জোটের দাবির পরিপ্রেক্ষিতে ভোট গ্রহণের তারিখ পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছে। মনোনয়নপত্র জমার শেষ দিন ২৮ নভেম্বর। তফসিলের অন্যান্য তারিখ পরে জানানো হবে।

৮ নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহণের দিন ধার্য করা হয়েছিল। এ ছাড়া মনোনয়নপত্র জমার শেষ তারিখ ছিল ১৯ নভেম্বর।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ পেছাতে যুক্তফ্রন্ট নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছিল। গতকাল সিইসি বরাবর এই চিঠি দেন বদরুদ্দোজা চৌধুরী। তিনি ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন নির্ধারণ করার দাবি জানান।

জাতীয় ঐক্যফ্রন্টও ইসিকে চিঠি দিয়ে ভোট পেছানোর দাবি জানায়। ঐক্যফ্রন্ট গতকাল রোববার নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে তফসিল এক মাস পেছানোর দাবি জানায়। এ ছাড়া পুনঃ তফসিলের দাবি জানায় বাম গণতান্ত্রিক জোটও। ক্ষমতাসীন আওয়ামী লীগ ভোটগ্রহণের সময় পেছানোর পক্ষে ছিল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ