শেষ হলো আওয়ামী লীগের মনোনয়ন পত্র বিতরণ— সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলেছে দলের মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদান। শেষ দিনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনেকেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সংসদীয় বোর্ডের সিদ্ধান্ত তারা মেনে নেবেন। মনোনয়ণ না পেলেও কাজ করবেন দলীয় প্রার্থীর পক্ষে। সংবিধানের মধ্যে থেকে ইসির যে কোনো সিদ্ধান্তই স্বাগত। বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে।
গত তিনদিনের তুলনায় নেতাকর্মীদের ভীড় কিছুটা কম। মনোনয়ন পত্র সংগ্রহ করার চেয়ে জমাই পড়ছে বেশি। এদিন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের অনেক নেতাই মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
নেতারা বলছেন, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে তারাই যোগ্য প্রার্থী। দল মনোনয়ন না দিলেও দলীয় প্রার্থীর পক্ষে তারা কাজ করবেন।
এদিকে, দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, সংবিধানের মধ্যে থেকে নির্বাচন কমিশনের যে কোনো সিদ্ধান্ত নিতেই পারে।
আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হবে বলেও এসময় আশা প্রকাশ করেন মাহবুবুল আলম হানিফ।