আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে দেখা করেছেন বিকল্পধারার মহাসচিব ও যুক্তফ্রন্ট নেতা মেজর মান্নান এবং বিকল্পধারার সিনিয়র যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।
রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বেলা ১টার দিকে তারা সেখানে যান।
পরে সাংবাদিকদের মাহি বি চৌধুরী জানান, আগামী নির্বাচনে মহাজোটগতভাবে করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। তবে আসন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান হয়নি।
তিনি আরো বলেন, পরবর্তীতে আরো আলোচনা হবে এ ব্যাপারে।
তিনি জানান, ১৪ দলের সঙ্গে জোটগতভাবে নির্বাচন করা যুক্তফ্রন্টের জন্য অসম্ভব নয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: