দ্বিতীয় দিনের মতো আজকেও চলছে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে উৎসব মুখর পরিবেশে ফরম সংগ্রহ করছেন নেতা-কর্মী সমর্থকরা।
সকাল থেকেই দলে দলে মিছিল নিয়ে নেতা-কর্মীরা হাজির হতে থাকেন কার্যালয়ের সামনে।
এ সময় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানও দেন তারা।
কার্যালয়ের সামনে থেকে শুরু করে পুরো নয়াপল্টন এলাকা বিএনপির নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে।
এ সময় মনোনয়ন প্রত্যাশীরা আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তারা বলেন- যদি নির্বাচন সুষ্ঠু হয়, তবে বিএনপিকে কোনোভাবেই আটকানো যাবে না।
নির্বাচন ও আন্দোলন একসঙ্গে চলবে বলেও জানান নেতারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: