রাজনীতি

হঠাৎ নয়াপল্টন রণক্ষেত্র

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা চলে।

রাস্তার একপাশে অবস্থান নিয়েছে পুলিশ অপর পাশে রয়েছে বিএনপি নেতাকর্মীরা। তবে আগের চেয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে এখনো চলছে মনোনয়ন ফরম বিক্রি।

বিএনপি পক্ষ থেকে দাবি করা করা হয়েছে এ জনস্রোত দেখে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটনো হয়েছে।

আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকতা জানান বিনা উসকানিতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এরইমধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন পুলিশের উস্কানিতে এ ঘটনা ঘটেছে।

বুধবার তৃতীয় দিনের মতো চলছে বিএনপির মনোনয়নপত্র বিক্রি। গত সোমবার থেকে এ মনোনয়ন ফরম বিক্রি চলছে।

জানা গেছে, বেলা ১টার দিকে ঢাকা ৮ আসনের জন্য বিএনপি নেতা মির্জা আব্বাস বড় একটি দল নিয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আসার সময় রাস্তা ছাড়া নিয়ে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কথা কাটাকাটি হয়।

এই কথা কাটির একপর্যায়ে সংঘর্ষ বেধে যায়। পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেয়া হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে একপর্যায়ে পুলিশ টিয়ার শেল ছুড়ে, রাবার বুলেট ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এসময় বেশকয়েকজন আহত হয়েছেন।

সকাল থেকে তৃতীয় দিনের মনোনয়নপত্র বিক্রি চলছে। কার্যালয়ের সামনে এদিনও ভিড় জমিয়েছে হাজারো নেতাকর্মী। ঢোল-বাদ্য নিয়ে উৎসবমুখর পরিবেশে নেতাকর্মীরা জমায়েত হন কার্যালয়ের সামনে।

একপর্যায়ে নেতাকর্মীদের ভিড়ে রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়। এসময় নেতাকর্মীদের পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

জড়ো হওয়া নেতাকর্মীদের লাঠিচার্জ করে এরইমধ্যে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। কার্যালয়ের ভিতর থেকে বন্ধ করে দেয়া হয়েছে তিনটি গেট। কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার অভিযোগও পাওয়া গেছে।

বিএনপি নেতাকর্মীরা পুলিশের ২টি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছোড়ে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ