রাজনীতি

নির্বাচন বানচালেই পুলিশের ওপর বিএনপির হামলা: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

নির্বাচনে যাওয়া নয় বানচাল করতেই বিএনপি পুলিশের ওপর হামলা করেছে— অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার রাজধানীর ধানমন্ডি সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মির্জা আব্বাসের নেতৃত্বে এ হামলা- ইসি কি পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে আছে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী আইন প্রয়োগকারী সংস্থা এখন নির্বাচন কমিশনের হাতে ন্যস্ত। নির্বাচন কমিশন কি ব্যবস্থা নেয় সেদিকে তাকিয়ে আছি। প্রকাশ্য দিবালোকে তারা যা করলো সে বিষয়ে কমিশন কী করবে তা দেখতে চাই- জানতে চাই।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ওপর হামলাই আবারও প্রমাণ করেছে তারা সন্ত্রাসী দল।

তিনি বলেন, তাদের দলের সিনিয়র নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে এ হামলা হয়েছে। নয়াপল্টনে পুলিশের ওপর হামলা হলে পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে- পাল্টা আক্রমণ করেনি।

তিনি আরো বলেন, বিএনপি বোমা-সন্ত্রাসের দল, দেশে নৈরাজ্য সৃষ্টি করে তারা শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে চায়।

পরিষ্কারভাবে বলতে চাই, যত চক্রান্ত ও ষড়যন্ত্রই হোক এ নির্বাচন মানুষের প্রত্যাশার নির্বাচন—এ কথা উল্লখে করে তিনি বলেন, মানুষ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। নির্বাচনকে বানচালের চেষ্টা করলে বাংলাদেশের জনগণই তা প্রতিহত করবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ