রাজনীতি

রাস্তা ছেড়ে ফুটপথে বসুন, এটা তারেকের নির্দেশ: রিজভী

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ

সরকারের নির্দেশে বিনা উসকানিতে পুলিশ বিএনপির নেতাকর্মীদের ওপর আক্রমণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

রাস্তার একপাশে অবস্থান নিয়েছে পুলিশ অপর পাশে রয়েছে বিএনপি নেতাকর্মীরা। তবে আগের চেয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে এখনো চলছে মনোনয়ন ফরম বিক্রি।

বিএনপি পক্ষ থেকে দাবি করা করা হয়েছে এ জনস্রোত দেখে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটনো হয়েছে।

আর পুলিশের ঊর্ধ্বতন কর্মকতা জানান, বিনা উসকানিতে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বুধবারও তৃতীয় দিনের মতো চলছে বিএনপির মনোনয়নপত্র বিক্রি। গত সোমবার থেকে এ মনোনয়ন ফরম বিক্রি চলছে।

সংঘর্ষের পর সাংবাদিকদের রিজভী বলেন, আমরা শান্তির পক্ষে। সরকারের নির্দেশে পুলিশ বিনা উসকানিতে এই আক্রমণ করেছে। তারপরও আমরা অশান্তির পথে হাঁটব না। সর্বোচ্চ ধৈর্যে পরিচয় দেব।

তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনাদেরকে শান্ত হতে বলেছেন।

আপনারা রাস্তা ছেড়ে ফুটপথে বসে পড়ুন এটা তারেক রহমানের নির্দেশ বলেন রিজভী।

এদিকে, বিএনপির আরেক নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে, নির্বাচন না করার পাঁয়তারা করতেই এই শান্তিপূর্ণ পরিস্থিতিকে ছত্রভঙ্গ করেছে পুলিশ।

এ সময় সরকারের পদত্যাগের দাবি জানান তিনি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ