নয়াপল্টনে সহিংসতাকে কেন্দ্র করে সরকার গ্রেপ্তারের মহোৎসব চালিয়েছে— বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালেয় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, গতকাল বিপুল মানুষের উপস্থিতি সরকারকে বিচলিত করে তুলেছে। তাই সরকার নির্বাচন কমিশনকে আদেশ দিয়ে পুলিশকে নিরস্ত্র মানুষের উপর লেলিয়ে দিয়েছে।
তিনি আরো বলেন, ছাত্রলীগ-যুবলীগ এ হামলা করেছে। পুলিশ প্রটেকশনে গাড়ি পোড়ানো হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: