রাজনীতি

ক্ষমতাসীন মন্ত্রীরা নির্বাচন বিধি লঙ্ঘণ করছে: রিজভী

রুহুল কবীর রিজভী
রুহুল কবীর রিজভী

তফসিল ঘোষণার পর মন্ত্রীরা প্রচারণা চালিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী। শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামী নির্বাচনে মনোনয়ন পেতে প্রত্যাশীরা শতভাগ আশাবাদ ব্যক্ত করেন রিজভী বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিশ্চিৎ করতে নির্বাচনের পাশাপাশি তাদের আন্দোলনও একসঙ্গে চলবে।

নির্বাচন কমিশনের নানা সমালোচনাও করেন তিনি বলেন, ক্ষমতাসীন মন্ত্রীরা নির্বাচন বিধি লঙ্ঘণ করছে। এতে কমিশন দেখেও না দেখার ভান করছে।

এ সময় দলের নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী ও ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাসহ গ্রেপ্তার ৬৮ নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান তিনি।

এছাড়াও সংবাদ সম্মেলনে আগামী রোববার থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়ার ঘোষণা দেন বিএনপির এ সিনিয়র যুগ্মমহাসচিব।

এ পর্যন্ত প্রায় চার হাজারের ওপরে মনোনয় ফরম বিক্রি হয়েছে বলেও তথ্য দেন বিএনপির এ নেতা।

এদিকে, আদৌ সুষ্ঠু নির্বাচন হবে কিনা এ নিয়ে সংশয় প্রকাশ করে সরকারের কর্মকান্ডের নানা সমালোচনা করেন কেউ কেউ। মনোনয়নের ব্যাপারে দলের সিদ্ধান্তকেই মেনে নেবেন বলেও জানালেন অনেকে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ