রাজনীতি

নির্বাচনে গণমাধ্যমের সহায়তা চাইলো ঐক্যফ্রন্ট

 জাতীয় ঐক্যফ্রন্ট
জাতীয় ঐক্যফ্রন্ট

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য গণমাধ্যম কর্মীদের কাছে সহযোগিত চেয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট।

শুক্রবার বিকালে রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে দেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় শেষে এমন কথা জানান ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

তিনি আরো বলেন, একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি ও মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে-এই বিষয়গুলোও সম্পাদকদের দৃষ্টি আর্কষণ করা হয়েছে।

মতবিনিময়ে সম্পাদকদের এক প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্ট নির্বাচনে বিজয়ী হলে জোটের সংখ্যাগরিষ্ঠ দল বসেই 'প্রধানমন্ত্রী' পদের জন্য নেতা ঠিক করা হবে বলেও জানান ড. কামাল।

সাংবাদিকদের ড. কামাল বলেন, অতীতের অভিজ্ঞতার আলোকে সতর্ক থাকতে হবে। যেন জনগণ সত্যিকার অর্থে নির্ভয়ে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং নির্বাচন যেন অবাধ এবং নিরপেক্ষ হয়। সরকারের যেসব বিষয় চিহ্নিত করেছি, সেসব ব্যাপারে সজাগ থাকতে হবে।

এ সময় মির্জা ফখরুল বলেন, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্যে সবরকমের সহযোগিতা চেয়েছি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ