রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি নেতা-কর্মীদের সহিংসতা বলে দেয় আগামী নির্বাচনে দলটির ভূমিকা কী হবে- জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার রাজধানীর এক অনুষ্ঠানে এসব কথা বলে তিনি।
জাতীয় ঐক্যফ্রন্টকে একটি সাম্প্রদায়িক জোট হিসেব আখ্যা দিয়ে ওবায়দুল কাদের বলেন, বিদেশি লবিস্ট নিয়োগ করে জোটটি নির্বাচনকে বির্তকিত করার চেষ্টা করছে।
শরিকদের সর্বোচ ৬৫ থেকে ৭০টি আসন দেয়া হবে জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, আগামী কয়েক দিনের মধ্যে তা চূড়ান্ত করা হবে।
এদিকে, জাতীয় প্রেসক্লাবের অন্য একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃত্বে নিয়ে সংশয় প্রকাশ করেন।
তিনি বলেন, জোটটির নেতৃত্বে ড.কামাল হোসেন থাকলেও কলকাঠি নাড়ানো হচ্ছে লন্ডন থেকে।
এছাড়া আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহমুদ আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হেলমেট বাহিনীর প্রধান হিসেবে উল্লেখ করেন।