রাজনীতি

ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো

 ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো: ড. কামাল
ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো: ড. কামাল

মাওলানা ভাসানীর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন।

শনিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানীর ৪২তম মৃত্যুবাষির্কী উপলক্ষে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মাওলানা ভাসানী চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎসহ হয়ে থাকবেন। আন্দোলন সংগ্রামে তিনি যে প্রেরণা দিয়ে গেছেন সে প্রেরণা আজ সারাদেশে ছড়িয়ে দিতে হবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার ষড়যন্ত্র করছে। নির্বাচন কমিশন এখন পর্যন্ত সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে। নির্বাচনের মাঠ এখনো লেভেল প্লেয়িং হয়নি। আমরা নির্বাচন থেকে সড়তে চাই না। আমরা খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চাই।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান, জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এছাড়াও উপস্থিত ছিলেন- ঐক্যফ্রন্ট নেতা কৃষক শ্রমিক জনতালীগ সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম, মোস্তফা মহসিন মন্টু, সুলতান মোহাম্মদ মনসুরসহ অন্য নেতারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ