নির্বাচনকে ভোটযুদ্ধ এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমাদের বিজয়ী হতে হবে আসুন সবাই ভোটযুদ্ধে অবতীর্ণ হই এ অভিমত ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর
শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের আইনজীবী সমাবেশ তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগই প্রথম সাম্প্রদায়িক শক্তির প্রশ্রয় দিয়েছে— আপনারা কার পাশে বসে ‘কওমি জননী’ উপাধি নিলেন সেটাও জনগণ জানে।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে শুরু হয়েছে বিএনপিপন্থী জাতীয় আইনজীবী ঐক্যফ্রন্টের মহাসমাবেশ।
এতে আইনজীবী নেতারা বলেন, আন্দোলন ও নির্বাচন একসাথে চলবে।
সমাবেশ যোগ দেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ প্রমুখ। প্রধান অতিথি হিসেবে সমাবেশ বক্তব্য রাখেন ড. কামাল হোসেন।