আওয়ামী লীগের মনোনয়নে বাদ পড়তে পারেন চেনা মুখ— এ তালিকায় কেন্ত্রীয় নেতা মন্ত্রীও রয়েছেন।
এরই মধ্যে ৩০০ আসনে দলীয় প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে চলছে শেষ মুহূর্তের কাটাছেড়া।
দুয়েকদিনের মধ্যে শরীকদের সঙ্গে বসে ঠিক করা হবে জোটের আসন বিন্যাস।
সোমবার আওয়ামী লীগের দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে, সন্ধ্যায় আবার বসছে সংসদীয় বোর্ড।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঠিক করতে দফায় দফায় বৈঠক করছে সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদীয় বোর্ড।
এরই মধ্যে প্রায় সব আসনের মনোনয়ন প্রায় চূড়ান্ত। কয়েকটি আসনের প্রার্থীতা নিয়ে চলছে শেষ মুহূর্তের হিসেব নিকেষ।
সংসদীয় বোর্ডের নেতারা বলেন, বাদ পড়াদের সংখ্যা ৫০ এর কমবেশি হতে পারে।
শরীকদের জন্য ৭০টির বেশি আসন নয়— এরই মধ্যে সেটি জানিয়ে রেখেছে আওয়ামী লীগ।
জোটের দলগুলোর সঙ্গে এখন চলছে আসন নিয়ে দরকষাকষি।
জোট শরীকদের সঙ্গে আসনের রফদফার পর প্রথমে ৩০০ আসনে নিজেদের মনোনয়ন প্রকাশ করবে আওয়ামী লীগ। পরে শরীকদের জন্য কোনগুলো ছাড়া হলো তা জানানো হবে।