রাজনীতি

তারেক নির্বাচনী কাজে অংশ নেয়া নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন: ওবায়দুল

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

তারেক রহমানের নির্বাচনী কাজে অংশ নেয়া দেশের আইন ও নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার বিকেলে দলের ধানমন্ডি কার্যালয়ে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন রাখেন— কী করে পলাতক আসামি নির্বাচনী কাজে অংশ নেয়? এ ব্যাপারে নির্বাচন কমিশনের বক্তব্য বিস্তারিত জেনে পরে দলীয় ও জোটগতভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

তিনি অভিযোগ করেন, মনোনয়নপত্র সংগ্রহ আর প্রার্থীদের সাক্ষাতকারের নাম করে সারাদেশ থেকে সন্ত্রাসীদের রাজধানীতে জড়ো করছে বিএনপি।

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকারে তারেক রহমানের ভিডিও কনফারেন্সে যুক্ত হওয়াকে নির্বাচনী আইনের লঙ্ঘন বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।

ভিডিও কনফারেন্সে তারেক রহমানের সাক্ষাতকার গ্রহণে ইসির কিছু করার নেই, নির্বাচন কমিশনের এমন মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি দলীয় ফোরামে আলোচনা হবে।

আওয়ামী লীগের যেসব প্রার্থীর নাম গণমাধ্যমে প্রকাশ হচ্ছে তা সঠিক নয় বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ