রাজনীতি

নির্বাচনে ভারতের সহযোগিতা প্রয়োজন: মান্নান

বিকল্পধারা
বিকল্পধারা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবেশি দেশ ভারতের সহযোগিতার প্রয়োজন আছে বলে মন্তব্য করেছেন বিকল্পধারার মহাসচিব মেজর জেনারেল অব. আবদুল মান্নান।

সোমবার বেলা একটার দিকে বাংলাদেশ নিযুক্ত ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সৌজন্য সাক্ষাৎ করতে যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারার প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসায় যান। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মাহী বি চৌধুরী তাকে স্বাগত জানান।

এ সময় বিকল্পধারার মহাসচিব মেজর জেনারেল অব. আবদুল মান্নান, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী ও উপস্থিত ছিলেন। প্রায় দু'ঘন্টা চলে তাদের বৈঠক।

আবদুল মান্নান বলেন, ভারত বাংলাদেশের বন্ধু তাই নির্বাচনে তাদের সহযোগিতা প্রয়োজন। আর নির্বাচন প্রসঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো মন্তব্য নেই।

তিনি বলেন, নির্বাচনের পরেও যেন ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে সেজন্যই এই সাক্ষাৎ হয়েছে। নির্বাচনে ভারতের সহযোগিতা চেয়েছেন তারা।

বি চৌধুরীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের ডক্ষের শক্তির বিষয়টি জানানো হয়েছে, এ ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকারও করেছে যুক্তফ্রন্ট।

আর মাহি বি চৌধুরী বলেন, তরুণ প্রজন্মের জন্য নতুনত্ব কী তার বেশ কিছু পরিকল্পনা নিয়ে মহাজোটের সঙ্গে এ সপ্তাহেই বৈঠক হবে। গণতান্ত্রিক অবস্থানে থেকে গণতন্ত্র রক্ষায়র স্বার্থে মহাজোটে যাওয়ার প্রক্রিয়া রয়েছে যুক্তফ্রন্টের।

বৈঠক শেষে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা সাংবাদিকদের বলেন, যুক্তফ্রন্টকে বোঝার জন্যই এ সাক্ষাৎ হয়েছে। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এ বিষয়ে ভারত কোনো মন্তব্য করতে চায় না।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ