রাজনীতি

তৃতীয় দিনের মতো বিএনপির সাক্ষাৎকার চলছে

তৃতীয় দিনের মতো বিএনপির সাক্ষাৎকার চলছে
তৃতীয় দিনের মতো বিএনপির সাক্ষাৎকার চলছে

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের তৃতীয় দিন মঙ্গলবার সাক্ষাৎকার শুরু হয়েছে।

সকাল ১০টায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে ফেনী জেলার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু সাংবাদিকদের বলেন, চট্টগ্রাম বিভাগ, সিলেট বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হবে।

এর আগে ১৮ নভেম্বর রোববার মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া শুরু হয়। প্রথম দিন রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া হয়। দ্বিতীয় দিন বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে। এরপর বুধবার ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চারদিনের সাক্ষাৎকার গ্রহণ শেষ হবে।

জানা গেছে, দুই দিন স্কাইপির মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হলেও সোমবার দুপুরের পর স্কাইপি বন্ধ হয়ে যায়। ফলে মঙ্গলবার তারেক রহমান এ প্রক্রিয়ায় যুক্ত হতে পারছেন না।

এর আগে ১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের কাছে ৪ হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি করা হয়। প্রতিটি মনোনয়ন ফরমের দাম ছিল ৫ হাজার টাকা। ফরম জমা দেয়ার সময় ২৫ হাজার টাকা করে জামানত নেয়া হয়। ৪ হাজার ৫৮০টি ফরম বিক্রি হলেও কতগুলো ফরম জমা পড়েছে সে বিষয়টি দলের পক্ষ থেকে জানানো হয়নি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ