রাজনীতি

মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান এরশাদের

হুসেইন মুহাম্মদ এরশাদ
হুসেইন মুহাম্মদ এরশাদ

নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বর্তমানে দেশে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে মাত্র দুটি দল আছে উল্লেখ করে এরশাদ বলেন, নির্বাচনকে সামনে রেখে জেগে উঠেছে তার দল।

মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

দুপুরে গুলশানে ইমানুয়েলস কনভোকেশন সেন্টারে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

তিনি জানান, তার দল ক্ষমতা ছাড়ার পর এবারই সর্বোচ্চ সংখ্যক দলীয় মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

এসময়, জাপার জন্য তার আত্মত্যাগের কথা উল্লেখ করে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

কোনো দলের সাথে জোট করতে গেলে অনেক আসনে ছাড় দিতে হবে। তবে প্রাথমিকভাবে ৩০০ আসনেই মনোনয়ন দিতে চায় জাতীয় পার্টি— আর পার্টির স্বার্থে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই সবাইকে কাজ করার আহবান জানান তিনি।

সাক্ষাৎকার শেষে বেরিয়ে এসে জাপার মনোনয়ন প্রত্যাশীরা জানান, প্রার্থীতা পেলে দেশের জন্য উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে সচেষ্ট থাকবেন তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ