রাজনীতি

শেষদিনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে

বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের  ভিড়
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ভিড়

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেষদিন বুধবার ৪র্থ দিনের মতো মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেয়া শুরু করেছে বিএনপি।

বুধবার সকাল ১০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়।

সাক্ষাৎকার নেয়া হচ্ছে ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের।

আজও লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাতকার নেওয়ায় যুক্ত আছেন।

বিএনপির মনোনয়ন বোর্ডে রয়েছেন: দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

সকালে ফরিদপুর ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। দুপুরে ঢাকা বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার কথা রয়েছে।

১৮ ও ১৯ নভেম্বর স্কাইপির মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণের সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যুক্ত হলেও সোমবার দুপুরের পর স্কাইপি বন্ধ করা হয়।

তবে গতকালও তারেক রহমান অন্য অ্যাপের মাধ্যম এ প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। শেষদিনও তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষাৎকারে যুক্ত আছেন।

গত ১৮ নভেম্বর বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের চারদিনের সাক্ষাৎকার গ্রহণ শুরু হয়। প্রথমদিন সাক্ষাৎকার গ্রহণ করা হয় রংপুর ও রাজশাহী বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের। ১৯ নভেম্বর বরিশাল ও খুলনা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের। তৃতীয় দিন নেয়া হয় চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হতে চান ৪ হাজার ৫৮০ জন। ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য এরা সবাই দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনেছেন।

১২ থেকে ১৬ নভেম্বর টানা পাঁচ দিনে এসব প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনপি।

জানা গেছে, আগামী ৮ ডিসেম্বরের আগে মনোনয়নের বিষয়ে কাউকে কোনো তথ্য জানানো হবে না। আপাতত সবাইকে মনোনয়পত্র কিনে জমা দিতে বলা হয়েছে। প্রত্যাহারের শেষ দিন তালিকা প্রকাশ করা হবে। ওই দিন যারা মনোনয়ন পাবেন না তারা সবাই প্রত্যাহার করে নেবেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ