সরকারের অনুগত নির্বাচন কমিশন-ইসি দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় –এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
এদিকে, তফসিল ঘোষণার পর ৫৫টি মামলায় ৫২৯ জন আটক করা হয়েছে। এর মধ্য ৫ জন মনোনয়ন প্রত্যাশী রয়েছেন। এ তথ্য জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি নির্বাচন কমিশনে জমা দিয়েছেন বিএনপির মামলা ও তথ্য সংক্রান্ত কর্মকর্তা সালাহ উদ্দিন খান।
বুধবার সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিজভী।
রিজভী বলেন, ভোটের প্রিসাইডিং অফিসারদের তালিকা তৈরি করেছে পুলিশ।
নির্বাচন কমিশনকে বিরল প্রজাতি উল্লেখ করে রিজভী বলেন, এই কমিশন নিজেদের স্বাধীনতা অন্যের হাতে তুলে দিয়েছে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: