রাজনীতি

জোট শরীকদের সঙ্গে আসন বণ্টনের সমঝোতা শেষ আ.লীগের

আওয়ামী লীগ
আওয়ামী লীগ

জোট শরীকদের সঙ্গে আসন বণ্টনের সমঝোতা অনেকটাই করে ফেলেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কয়েকটি আসন নিয়ে শরিকদের সঙ্গে চলছে শেষ মুহূর্তের দেন দরবার। প্রথমে আওয়ামী লীগের এককভাবে ৩০০ আসনে নিজেদের প্রার্থীতা ঘোষণার কথা থাকলেও জোট শরীকদের অনুরোধে এখন জোটগতভাবে ঘোষণা করা হবে প্রার্থীদের নাম।

সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এখন পর্যন্ত গণমাধ্যমে যেসব নাম আসছে এগুলো মনগড়া।

একাদশ সংসদ নির্বাচনে নিজেদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করে ফেলেছে আওয়ামী লীগ। এখন চলছে শরীকদের সঙ্গে আসন ভাগাভাগির কাজ। কার প্রার্থী থাকবে আর কার প্রার্থী বাদ যাবে, শেষ মুহূর্তে চলছে এই হিসেব নিকেষ।

এরইমধ্যে ১৪ দল শরীক জাসদ-ওয়ার্কার্স পার্টি আর মহাজোট শরীক জাতীয় পার্টি-যুক্তফ্রন্টের শীর্ষ নেতারা জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন নিজেদের দলের প্রার্থীদের ব্যাপারে কথা বলতে।

প্রথমে ঠিক হয়েছিল, আওয়ামী লীগ এককভাবে ৩০০ আসনে নিজেদের প্রার্থীর ঘোষণা দেবে। শরীকদের সঙ্গে আলোচনার পর তাদের জন্য ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরে জোটগতভাবেই প্রার্থীতার ঘোষনা দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিএনপির প্রার্থী ঘোষণার জন্য অপেক্ষা করবে না আওয়ামী লীগ। শনিবার অথবা রোববার সংবাদ সম্মেলনে করে জানানো হবে মহাজোটের প্রার্থীদের নাম।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ