রাজনীতি

ইসি সরকারের আজ্ঞাবাহ, কোনো কথাই কানে যাচ্ছে না: ফখরুল

 ইসি সরকারের আজ্ঞাবাহ, কোনো কথাই কানে যাচ্ছে না: ফখরুল
ইসি সরকারের আজ্ঞাবাহ, কোনো কথাই কানে যাচ্ছে না: ফখরুল

নির্বাচন কমিশন-ইসি সরকারের আজ্ঞাবাহ বলেই কোনো কথাই তাদের কানে যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানী হোটলে লেকশোতে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।

নির্বাচনে বিএনপি যাবে- ভোট বিপ্লব হবে, আর ভোট বিপ্লবের মাধ্যমে কারচুপি প্রতিহত করা হবে বিএনপিকে কোনোভাবেই ঠেকানো যাবে না বলেও নিজের অভিমত ব্যক্ত করেন ফখরুল।

একাদশ জাতীয় নির্বাচনে ভোট কারচুপির জন্যই ইলেক্ট্রনিক ভোটিং মেশিন -ইভিএমের পথ বেছে নিয়েছে সরকার বলে নিজের অভিমত ব্যক্ত করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যজোট নেতা মাহমুদুর রহমান মান্না।

আরেকটা প্রশ্নবিদ্ধ নির্বাচন মেনে নেয়া হবে না ইভিএম একটা ফালতু জিনিস— এটা দিয়ে যেন তেন ভাবে জিততে চায় সরকার বলে মনে করেন মান্না।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবীর কাদের সিদ্দিকী ইভিএম আমরা চাই না— এই যন্ত্রটি জনগণ দেখেননি। ইভিএমে র অপকারিতা জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।

ইভিএম ব্যবহার অসাংবিধানিক এর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিবে জানান ঐক্যফ্রন্ট নেতা আসম আবদুর রব।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ