নির্বাচনে ইভিএম সল্প আকারে ব্যবহৃত হবে এবং ইভিএম ব্যবহারে কারো কোনো সংশয় থাকলে আদালতে বিচার চাইতেই পারে—আদালত সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির অভ্যন্তরীণ সংঘাতের করণেই বিভিন্ন জায়গায় তাদের প্রার্থীদের মরদেহ পাওয়া যায়। আওয়ামী লীগের এসব নিয়ে মাথা ব্যাথা নেই।
নির্বাচনে ইভিএম ব্যাবহারসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট জয়ী হবে।
মহাজোটের শরিকদের সঙ্গে আসন নিয়ে দর কষাকষির বিষয়েও প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের বলেন, চূড়ান্ত প্রার্থী তালিকা শিগগিরই জানানো হবে।
বিএনপির জনপ্রিয়তা শুধু নয়াপল্টন কেন্দ্রিক বলে মন্তব্য করেন তিনি।
ইভিএম নিয়ে কারো বিএনপির অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আদালতে যাওয়ার অধিকার সবারই আছে।
যশোরের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু হত্যা, দলীয় কোন্দলের জেরে হতে পারে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের এ সাধারণ সম্পাদক।