একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিশেষ কৌশলে এগুচ্ছে ঐক্যফ্রন্ট যাতে করে বিজয় নিশ্চিত হয়—এ মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না।
শনিবার রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
এ সময় নিজের অভিমত ব্যক্ত করে মান্না বলেন, বিএনপিসহ ঐক্যফ্রন্টের নেতারা এলাকায় যেতে পারলে ক্ষমতাসীনরা পালাবে।
ভোট বিপ্লবের মাধ্যমেই সরকারের পরাজয় ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মান্না।
ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্র পুনরুদ্ধারে ভোট যুদ্ধে অবতীর্ণ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা অলি আহমেদ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে সেই ভোটযুদ্ধ চালিয়ে যেতে হবে— যোগ্যতা অনুযায়ী মনোনয়ন দিতে বিএনপির প্রতি আহ্বান জানান তিনি।
সরকারি কর্মকর্তাদের অভয় দিয়ে আগামী নির্বাচন নিরপেক্ষ থাকার কথা বলেন তিনি।