রাজনীতি

দায়িত্বশীল প্রার্থীরাই পাবেন মনোনয়ন: ড. কামাল

ড. কামাল হোসেন
ড. কামাল হোসেন

এখনো নির্বাচনের পরিবেশ তৈরি হয়নি— এ মন্তব্য করে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করেন।

রোববার রাজধানীর মতিঝিলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন নিজ চেম্বারে ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

পাইকারী হারে যেভাবে গ্রেপ্তার হচ্ছে তা সুষ্ঠু নির্বাচনের অন্তরায় জানান ড. কামাল।

দেশের মালিক জনগণ যাতে ভোট দিতে পারেন—সেজন্য ধরপাকর বন্ধ করতে হবে আর এটা বন্ধ না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

পুলিশ সরকারের বাহিনী নয় রাষ্ট্রের বাহিনী— তাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান ড. কামাল

এ সময় তিনি বলেন, দায়িত্বশীল প্রার্থীদেরই মনোনয়ন দেয়া হবে।

আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রীর ছেলে রেজা কিবরিয়া ও মেজর জেনারেল আসমা আমীনকে পরিচয় করিয়ে দেন ড. কামাল ।

রেজা কিবরিয়া ও আমসা আমীন দুজনই ড. কামালের নেতৃত্বে এখানে এসে গর্বিত বলে জানান।

রেজা বলেন, ধানের শীষ প্রতীক কোনো সমস্যা নেই, আমি গণফোরামের সদস্য -আমার নেতা ড. কামাল।

গণভবন, মন্ত্রীদের বাসভবনসহ সরকারের বিভিন্ন সংস্থা নিবার্চনী প্রচারণায় ব্যবহার সম্পূর্ণ নিষেধ এ নিয়ে নির্বাচন কমিশন নিশ্চুপ রয়েছে বলে জানান সুব্রত চৌধুরী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ