রাজনীতি

সাদা কাগজে প্রত্যাহারের সই রাখা হচ্ছে: কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

আগামীকাল বিকাল সাড়ে ৩টায় মহাজোটের প্রার্থী তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ।সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি জানান, দলের যারা মনোনয়ন পেয়েছেন সেসব প্রার্থীকে তা নিশ্চিত করে সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত চিঠি দেয়া হচ্ছে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে।

আওয়ামী লীগের কিছু কিছু আসনে একাধিক প্রার্থীকে মনোনয়নের চিঠি দেয়া হচ্ছে, এটি টেকনিক্যাল কারণে বলে জানান ওবায়দুল কাদের।

মনোনয়ন চিঠি দেওয়ার সময় প্রার্থীদের কাছ থেকে সাদা কাগজে প্রত্যাহারের সই রাখা হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসন আর নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইছে যা উদ্বেগজনক।

ঐক্যফ্রন্ট থেকে এখন ঐক্যের নেতারা সাইড লাইন হয়ে গেছেন— ঐক্যফ্রন্টের বাঘা বাঘা নেতারা এখন অনুপস্থিত, সেখানে এখন শুধুই বিএনপির নেতারা বলেও মন্তব্য করেন ওবায়দুর কাদের।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ