রাজনীতি

গুলশানে মনোনয়নপ্রত্যাশীরা

এ পর্যন্ত যারা ধানের শীষের চিঠি পেলেন

ধানের শীষের চিঠি নিতে গুলশানে মনোনয়নপ্রত্যাশীরা
ধানের শীষের চিঠি নিতে গুলশানে মনোনয়নপ্রত্যাশীরা

বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা লড়বেন তাদের হতে মনোনয়নের চিঠি তুলে দেয়া হচ্ছে।

প্রথমে বরিশাল বিভাগের চিঠি বিতরণের পর সন্ধ্যায় রংপুর বিভাগ এবং রাতে দেওয়া হবে রাজশাহী বিভাগের চিঠি।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির বলেন, ঘোষিত বিভাগগুলোর মনোনয়ন বিতরণ শেষে যদি সময় থাকে তাহলে রাতে অথবা মঙ্গলবার সকালে বাকি বিভাগের চিঠি দেওয়া হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তিনটি আসনে দলের প্রার্থী হচ্ছেন বলে বিএনপি থেকে জানানো হয়েছে। এগুলো হলো ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭

বরিশাল বিভাগ:

জহির উদ্দিন স্বপন (বরিশাল-১), মোয়াজ্জেম হোসেন আলাল (বরিশাল-২), সেলিনা রহমান ও জয়নাল আবেদীন (বরিশাল-৩), মেজবাহ উদ্দিন ফরহাদ (বরিশাল-৪), মুজিবর রহমান সরোয়ার (বরিশাল-৫), আবুল হোসেন খান (বরিশাল-৬)। আলতাফ হোসেন চৌধুরী (পটুয়াখালী-১), আলতাফ হোসেন চৌধুরীর স্ত্রী সুরাইয়া আলতাফ চৌধুরী, শহীদুল আলম তালুকদার ও তার স্ত্রী সালমা আলম (পটুয়াখালী-২), হাসান মামুন (পটুয়াখালী-৩), এবিএম মোশাররফ হোসেন (পটুয়াখালী-৪)। আন্দালিব রহমান পার্থ (ভোলা – ১), হাফিজ ইব্রাহিম (ভোলা-২), হাফিজ উদ্দিন আহমেদ (ভোলা-৩), নাজিমউদ্দিন আলম (ভোলা-৪)। শাহজাহান ওমর বীর উত্তম (ঝালকাঠি -১), ইসরাত সুলতানা ইলেন ভুট্টো (ঝালকাঠি-২)। খন্দকার মাহবুব হোসেন (বরগুনা-২)। রুহুল আমিন দুলাল (পিরোজপুর-৩)। মতিউর রহমান তালুকদার ও নজরুল ইসলাম মোল্লা (বরগুনা-১), নুরুল ইসলাম মনি (বরগুনা-২)।

রংপুর বিভাগ:

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১)। মোকাররম হোসেন সুজন (রংপুর-১), ওয়াহেদুজ্জামান মামুন ও মোহাম্মদ আলী (রংপুর-২), মোজাফফর আহমদ ও রিতা রহমান (রংপুর-৩), এমদাদুল হক ভরসা (রংপুর-৪), সোলাইমান আলম ও ডা. মমতাজ (রংপুর-৫), সাইফুল ইসলাম (রংপুর-৬)। মনজুরুল ইসলাম ও মামুনুর রশিদ (দিনাজপুর-১), সাদেক রিয়াজ ও মামুনুর রশিদ (দিনাজপুর-২), হাফিজ ও আখতারুজ্জাম্না মিয়া (দিনাজপুর-৪), রেজানুল হক ও বাচ্চু (দিনাজপুর-৫), লুতফুর রহমান ও শাহীন (দিনাজপুর-৬)।

রাজশাহী বিভাগ: রাতে শুরু হবে।

সোমবার বেলা আড়াইটার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে প্রাথমিকভাবে মনোনীতদের চিঠি দেয়া শুরু হয়।

একাদশ জাতীয় নির্বাচনে বরিশাল-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সরোয়ার।

সোমবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি নিয়ে বের হন তিনি।

বিএনপির মনোনয়নের চিঠি নিতে সকাল থেকেই বিভিন্ন আসনের মনোনয়নপ্রত্যাশীরা গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে জড়ো হন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা ১১টার পর গুলশানের কার্যালয়ে পৌঁছেছেন। দলের জ্যেষ্ঠ নেতারা রয়েছেন কার্যালয়ের ভেতরে। আর কার্যালয়ের বাইরে অপেক্ষায় রয়েছেন বিএনপি নেতা কর্মী ও সমর্থকরা।

রোববার সারা রাত কাজ করে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন বিএনপি নেতারা।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পাশাপাশি কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট এবার ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করার ঘোষণা দিয়েছে।

এ ক্ষেত্রে বিএনপি কতটি আসনে নিজেদের প্রার্থী দিচ্ছে আর কতটি আসন জোট শরিকদের জন্য ছাড়ছে- তার আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি।

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় মনোনয়নের এই প্রত্যায়নপত্রও জমা দিতে হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় এই প্রত্যায়নপত্র দেওয়া হয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে।

নির্বাচনী আইন অনুযায়ী প্রাথমিক মনোনয়নের ক্ষেত্রে এক আসনে একাধিক প্রার্থীকে প্রত্যায়ন দেওয়ার সুযোগ থাকলেও প্রতীক বরাদ্দের আগে দলের পক্ষ থেকে মনোনয়নের চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশনে জমা দিতে হয়।

৩০ ডিসেম্বর ভোটের তারিখ রেখে ঘোষিত তফসিল অনুযায়ী,মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ নভেম্বর। আর প্রত্যাহার করা যাবে ৯ ডিসেম্বর পর্যন্ত।

২০ দলীয় জোটে বিএনপিসহ দল আছে মোট ২৩টি। আর জাতীয় ঐক্যফ্রন্টে বিএনপি ছাড়া চারটি দল রয়েছে।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি ও সমমনা দলগুলো ২০১৪ বাংলাদেশে ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের জোটসঙ্গীরা মিলিয়ে মোট ১২টি দল ওই নির্বাচনে অংশ নেয়।

অধিকাংশ দলের ভোট বর্জনের ফলে ৩০০ আসনের মধ্যে ১৫৩টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে, অন্যদিকে নবম সংসদের প্রধান বিরোধী দল বিএনপি সংসদের বাইরে ছিটকে পড়ে।

তার আগে ২০০৮ সারের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামাতে ইসলামীসহ চারদলীয় জোট একসঙ্গে ভোট করে। ওই নির্বাচনে বিএনপি ৩০, জামাতে ইমলামী ২ এবং বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) একটি আসন পায়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ