একাদশ জাতীয় নির্বাচনে বরিশাল-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুজিবর রহমান সরোয়ার।
সোমবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি নিয়ে বের হন তিনি।
বিকেল থেকে মনোনয়নের চিঠি দেয়ার কথা থাকলেও সরোয়ার আগেই চিঠিটি নিয়ে বের হন। আজই বরিশালের উদ্দেশে রওনা হবেন তিনি।
কাল তিনি নিজ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে পারেন বলে জানা গেছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর।
সকাল থেকে গুলশান কার্যালয়ের সামনে মনোনয়নপ্রত্যাশীরা ভিড় করেছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: