রাজনীতি

আসন ভাগাভাগি নিয়ে সংকট হয়নি: কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন
জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন

জাতীয় ঐক্যজোট ও বিএনপির মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনও সংকট হয়নি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

সোমবার জাতীয় প্রেসক্লাবে ‘লঞ্চিং গণফোরাম-লেড পাবলিক পলিসি ইনিশিয়েটিভ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলেন কামাল বলেন, যারা মনোনয়ন পাচ্ছেন তারা সবাই সৎ ও নির্ভিক— দেশের সাধারণ মানুষ গরিব হতে পারে কিন্তু তারা বোকা নয়। তাই জনগণকেই নিজেদের অধিকার নিজেদের ফিরিয়ে নিতে হবে ।

প্রয়োজনে আমাদের জনগণকেই ভোটকেন্দ্র পাহারা দিতে হবে— তবে নিজের ভোট পাহারা দেয়া গৃহযুদ্ধ নয় বলে মন্তব্য করেন তিনি।

আসন ভাগাভাগি নিয়ে বিএনপির দুই নেতার ফোনালাপ ফাঁস হওয়া প্রসঙ্গে ড. কামাল বলেন, জোট হলে আসন ভাগাভাগি তো করতেই হবে এটা অনেকটা পিঠা ভাগের মতো, একটু টানাটানি তো হবেই। তবে ব্লাকমেইল বলে যে শব্দটা ব্যবহার হয়েছে তা ঠিক নয়। আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।

ড. কামাল বলেন, ভোট কারচুপির আশঙ্কা তো সব দেশে সব নির্বাচনেই হয়— আমাদের এখানেও আশঙ্কা রয়েছে। অর্থ, অস্ত্র, ক্ষমতার মধ্য দিয়ে কেউ কিছু চাইলেই তো হবে না, আমরা ঐক্যের মধ্য দিয়ে এগিয়ে যাবো। ভোট দেওয়ার প্রক্রিয়ায় কেউ বাধা দিলে সেটা হবে স্বাধীনতাবিরোধী। প্রয়োজনে আমাদের জনগণকেই ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। তবে নিজের ভোট পাহারা দেওয়াটা গৃহযুদ্ধ নয়।

সংবাদ সম্মেলনের শুরুতে ড. রেজা কিবরিয়া উপস্থিত ছিলেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

রওশন এরশাদের সঙ্গে রাঙ্গা

বিদ্যুৎ বিপর্যয় নিয়ে বিরোধী দলের নেতারা যা বলছেন

এবার আরেক উপদেষ্টাকে অব্যাহতি দিলেন জিএম কাদের

জোর-জবরদস্তির নির্বাচন হবে, এমন মেসেজ পাচ্ছি: জিএম কাদের

আমরণ অনশনের ঘোষণা ইডেন ছাত্রলীগের বহিষ্কৃতদের

আলোচিত মহিউদ্দিন মহারাজের মনোনয়ন প্রত্যাহার

প্রধানমন্ত্রী সকল যড়যন্ত্র মোকাবিলা করে বীরদর্পে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মির্জা আজম

যা যা চাওয়া হয়েছে ভারত সব দিয়েছে: সেতুমন্ত্রী

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ